বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামপুলিশ ও চৌকিদারদের নিয়ে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়

বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামপুলিশ ও চৌকিদারদের নিয়ে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন- জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারসহ অন্যরা।

র‌্যালির আগে দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজের একটি ব্যাধি। এটা প্রতিরোধ করতে ব্যাপক ভূমিকা রাখে গ্রামপুলিশ ও চৌকিদাররা। কারণ গ্রামের আনাচে-কানাচে সবকিছু দেখাশোনা করেন গ্রামপুলিশ ও চৌকিদাররা।

এলাকায় বাল্যবিয়ের খবর পাওয়ামাত্র স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে দেবেন্দ্র নাথ বলেন- সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে। তাই নিজ নিজ বাড়িঘর অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, মানুষকে মশাবাহিত রোগ ডেঙ্গু সম্পর্কে সচেতন করতেও ইউনিয়ন পরিষদের পাশাপাশি গ্রামপুলিশ ও চৌকিদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই র‌্যালির আয়োজন করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️