চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ। সোমবার দিবাগত রাতের কোন এক সময় জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।  

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, রাতে পুশইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। 

আটককৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদরের মোঃ ফায়েক,খুলনার আজিম সরদার,খুলনার মিম খাতুন, বাগেরহাটের নাদিরা খাতুন, ঠাকুরগাঁও জেলার রুস্তুম আলী, রাজশাহীর মোঃ মোফাজ্জেল হোসেন, দুঃখী দাস ও নারায়নগঞ্জের মোছাঃ রত্না আক্তার নুপুর।  

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিল।

এদিকে পুশ-ইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হলে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️