ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত

টেবিল পরিষ্কার করার সময় টেবিলের ওপর রাখা বিদ্যুতের মাল্টিপ্লাগের সাথে হাতের ছোঁয়া লাগে

ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তাঁতিপাড়া গ্রামে।

নিহত নারী মো. গানিউলের (৪৫) স্ত্রী ইদুনি বেগম (৪৩)।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইদুনি ঘরের টেবিল পরিষ্কার করার সময় টেবিলের ওপর রাখা বিদ্যুতের মাল্টিপ্লাগের সাথে হাতের ছোঁয়া লাগে। এসময় মাল্টিপ্লাগে বিদ্যুৎ থাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইদুনি বেগম। পরে স্বামী গানিউল স্ত্রীকে বাঁচাতে ঘরের ভেতর ছুটে আসলে শক লেগে তিনিও আহত হন।

স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইসমাইল হোসেন ইদুনিকে মৃত ঘোষণা করেন এবং আহত গানিউলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️