বাগমারায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার 

রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটকভার ও ইঞ্জিনের ভেতর লুকানো ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাগমারায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদন:রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটকভার ও ইঞ্জিনের ভেতর লুকানো ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএনসি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) রাজশাহী বিভাগের গোয়েন্দা টিম। মঙ্গলবার (৩ জুন) বাগমারা থানার মছমইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের মো. কাসেদ আলী (৩২), ও শাহবাজপুরের দিলালপুর গ্রামের মো. মেনাজুল ইসলাম (২৮)।

রাজশাহী ডিএনসি গোয়েন্দা শাখার উপ পরিচালক জিলালুর রহমান জানান,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করছিলেন। মাদক বহনের জন্য তারা মোটরসাইকেলের সিট ও ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে গোপন কক্ষ তৈরি করেছিল।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান,মাদক নির্মূলে তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️