দরিদ্র মানুষের মাঝে এরফান গ্রুপের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

ঈদ উপহার হিসেবে শাড়িকাপড়, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ

দরিদ্র মানুষের মাঝে এরফান গ্রুপের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ৩ হাজার দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়িকাপড়, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলীর বাসভবন সংলগ্ন স্থানে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার আলহাজ মো. সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম, হিসাবরক্ষণ অফিসার মো. শামীম আক্তার, কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লাহ বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এসব সামগ্রী বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের দুটি দল সহায়তা করে।

বিতরণের আগে এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই জেলার অসহায় দুস্থ মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে এরফান গ্রুপ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️