চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মন মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(১৭ আগস্ট )বিকালে চাঁপাইনবাবগঞ্জের ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়ার একটি ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়ার কাউসার এর ছেলে তাহামিদুর (৭) ও মো. খোকনের ছেলে আরিয়ান (৪)। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য আমাদের নিশ্চিত করেছেন।

ওসি আমাদের বলেন,মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় তাহামিদুর ও আরিয়ান। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️