চাঁপাইনবাবগঞ্জে মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জুয়েল শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।  

সদর থানার ওসি মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমাদের বলেন-সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে দুর্গদ্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

তিনি আরও বলেন,জুয়েল কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

এছাড়াও হত্যা রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️