চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা ও পুরস্কার বিতারণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা ও পুরস্কার বিতারণ

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

‘প্লাস্টিক দূষন আর নয়-বন্ধ করার এখনই সময়’ এই শ্লোগানে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আয়োজনে পরিবেশ দিবসের র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ আজিজ ফেরদৌস। শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে সুন্দর আবাস্থল উপহার দিতে হলে আমাদের এক্ষুনি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান, বি.আর,টি.এর সহকারি পরিচালক (ইঞ্জি) মোঃ শাহজামাল হক, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বে”ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️