চাঁপাইনবাবগঞ্জে সবধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী

চাঁপাইনবাবগঞ্জে সবধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী

চাঁপাইনবাবগঞ্জে সবধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী

চাঁপাইনবাবগঞ্জে সবধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত কদিনের টানা বর্ষণে সবজি ক্ষেত নিমজ্জিত হওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে সবজি বিক্রেতারা বলছেন। কৃষি অফিসের গত ৫ অক্টোবরের তথ্যমতে জেলায় ৩৩০ হেক্টর সবজি ক্ষেত নিমজ্জিত হয়।

শুক্রবার জেলা শহরের নিউ মার্কেট সবজি বাজারে কথা হয় সবজি বিক্রেতা আব্দুর রশিদের সঙ্গে। তিনি বলেন-টানা বৃষ্টিতে নতুন পুরাতন সব সবজির ক্ষতি হয়েছে। পুরাতন সবজি ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি শীতের সবজি ক্ষেতেরও চরম ক্ষতি হয়েছে। যে কারণে সব সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা ও পটল ৬০ টাকা, দেশী শশা ৮০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কচু ৯০ টাকা, ফুল কপি ১২০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, হল্যান্ড আলু ৪৫ টাকা, দেশী আলু ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা, শাক ৫০ টাকা। এছাড়া প্রতি পিস লাউ ৫৫-৬০ টাকা, কুমড়া ৫০ টাকা বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️