মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মিছিল ও গণসমাবেশ

সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিসংতা তদন্ত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মিছিল ও গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিসংতা তদন্ত,ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠন সমূহের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। 

হুজরাপুরের শিবকালি মন্দিরের সামনে থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহনে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে সমাবেশ করে। 

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক দিলিপ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী, সম্পাদক সঞ্জিব সাহা, সদস্য কৌশিক দাস প্রমুখ।

বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। এই দেশেই আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় হবে। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি। 

এ ছাড়া সংগঠনের সভাপতি রানা দাসগুপ্তসহ বিভিন্ন জেলার অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ। আর দাবি-দাওয়া না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামার হুসিয়ারী দেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️