চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিনুজ্জামান রামিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টা ৩০ মিনিটের সময় মহানন্দা নদীতে গোসল করতে নেমে রামিম নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে মহানন্দা নদী থেকে রামিমের মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিস কর্মীরা।
মৃত রামিম ৪ নং ওয়ার্ডের দারিয়াপুরের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার নাতি এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কৃষিবিদ রোকোনুজ্জামান রোকন এর ছেলে।




