গাছে ঝুলছিলো তিন সন্তানের জননীর লাশ

গাছে ঝুলছিলো তিন সন্তানের জননীর লাশ

গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানিয়েছেন সোমবার রাতে মাইনুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে রাতের কোন এক সময়ে গলায় ফাঁস দিয়েছে বিলকিস। নিহতের আপন চাচাতো ভাই রাব্বি হাসান সহ পরিবারের একাধিক সদস্যরা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবত বিলকিসের ওপর অত্যাচার নির্যাতন করে আসছিলো স্বামী মাইনুল গাজী। সর্বশেষ সোমবার রাতে বিলকিসকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এবিষয়ে জানতে বিলকিসের স্বামী মাইনুলের ০১৭৭-০০০২০৬০ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। 

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের শশুর আলতাফ গাজী জানিয়েছেন রাতে শুনেছি আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে পুত্রবধুর মনোমালিন্যে হয়েছে। ওই ঘটনার জেরধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধু বিলকিস।

গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানিয়েছেন খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️