‎নবীগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে ইটভাটাকে জরিমানা

‎হবিগঞ্জে কৃষিজমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার, জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

‎নবীগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে ইটভাটাকে জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে কৃষিজমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার, জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর মৌজার বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রত্যয় হাসেম। অভিযানে শিরিন ব্রিকস নামের ইটভাটাটির মালিক সানুর মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, ভাটাটিতে কৃষিজমির মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার, কৃষিজমির ভেতরে ইটভাটা স্থাপন, জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো এবং ইট পোড়ানোর লাইসেন্স নবায়ন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫, ৬ ও ৮(১) ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।

‎অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারী ভূমি কর্মকর্তা প্রত্যয় হাসেম বলেন, “কৃষিজমির মাটি কেটে ইটভাটা পরিচালনা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️