চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরমান

আজ শুক্রবার ১৭ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরমান

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য আরমান খান (২৭)।

আহত আরমান খান চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা ও আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন সক্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত এবং ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও যুক্ত আছেন।

দুর্ঘটনাস্থলে থাকা আরমানের একজন জানান, দুর্ঘটনার সময় আমি ঠিক তার পিছনেই অন্য একটি মোটরসাইকেলে ছিলাম। রাস্তাটির এক পাশে ছাগল ছিল, অন্য দিক দিয়ে একটি ইজিবাইক আসছিল। ছাগলের কারণে হঠাৎ আরমানের মোটরসাইকেলটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

সংঘর্ষের পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহত আরমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে রাজশাহী মেডিকেলে নিয়ে যান।স্থানীয়রা জানান, সকালবেলায় ওই সড়কে যানবাহনের পাশাপাশি গবাদিপশুর চলাচল থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️