জীবননগরে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।

জীবননগরে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জীবননগরের কয়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে এ তথ্য জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে মো. আ. রহমান (৩০) ও পাশ্ববর্তী মহেশপুর উপজেলার শ্রীনাথপুরের গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মো. এনামুল হক (৩৪)।

পুলিশ জানিয়েছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্বাবধানে গতকাল মঙ্গলবার রাতে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কয়া ঈদগাহের গেটের সামনে থেকে টলি ও ৬৬৮ বোতল ফেনসিডিলসহ মো. এনামুল হক ও মো. আ. রহমানকে গ্রেপ্তার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, জব্দ ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩৬ হাজার টাকা। আর জব্দ টলির দাম ১ লাখ টাকা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️