নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার উপর হামলা অভিযোগ.কৃষকদলের নেতার বিরুদ্ধে মামলা

নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার উপর হামলা অভিযোগ.কৃষকদলের নেতার বিরুদ্ধে মামলা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় গিটারসহ অন্তত দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়দের মারধরে সুজাউল ইসলামও আহত হন।

গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার গোবরচাঁপা মোড়ে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর বুকের ক্ষত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবরচাঁপা মোড়ে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। রোববার ওই ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আবু রায়হান গিটার এগিয়ে গেলে তাঁকে সুজাউল ইসলামের হাতে থাকা স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে তাঁর বুকের ডান পাশে গভীর ক্ষত হয়।

এ সময় গিটারকে রক্ষা করতে গিয়ে শাহীন নামে এক যুবকও আহত হন। পরে স্থানীয় কয়েকজন সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে সুজাউলকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মাদুদ রানা সবুজ বলেন, সুজাউল ইসলাম জোরপূর্বক ওই ঘরটি দখল করে সেখানে দোকান করার চেষ্টা করছিলেন। এর আগেও তিনি ঘরটি দখলের চেষ্টা করেছিলেন। শ্রমিকদের দাবি, ঘরটি শ্রমিক ইউনিয়নের হওয়ায় এটি শ্রমিকরাই ব্যবহার করবেন। এতে সবার মত ছিলো। সুজাউল ইসলাম জোরপূর্বক ঘরটি দখল করতে গিয়ে স্থানীয় শ্রমিক জনতার রোষানলে পড়েন। সুজাউলের সাথে তার ছেলে সিয়ামও ছিলো।

তবে সুজাউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছেলে সিয়াম ফোনটি ধরেন। তিনি বলেন, তাঁর বাবা প্রায় চার বছর ধরে গোবরচাঁপা মোড়ে ট্রাক শ্রমিকদের একটি ঘর ব্যবহার করে আসছেন। সম্প্রতি গিটার চাচার লোকজন তাঁকে ওই ঘর ব্যবহার করতে দিচ্ছেন না। ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসে—এ বিষয় নিয়েই মারামারি হয়েছে বলে তিনি দাবি করেন। এর বেশি তিনি জানেন না।

আবু রায়হান গিটার বলেন, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছিল। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একপর্যায়ে সুজাউল ইসলাম স্ক্রু-ড্রাইভার দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর বুকের প্রায় এক ইঞ্চি গভীর ক্ষত হয়েছে বলে দাবি করেন তিনি।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের ক্ষত গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️