নওগাঁর পোরশায় হামের হটস্পট টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নওগাঁর পোরশায় হামের হটস্পট টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলার হামের হটস্পট হিসেবে চিহ্নিত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মুটোফোনে এর বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে উদ্বোধন করেন প্রধান অতিথি।

এসময় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজির আহমেদ এর সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল অফিসার) শ্যামলি রানী বর্মন ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন।

আলোচকরা বলেন: আতঙ্কিত না হয়ে চিকিৎসকের স্মরনাপর্ন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। পর্যাপ্ত পরিমান হামের টিকা রয়েছে। এছাড়া অন্য কোন উপজেলার শিশু যেন এখানে টিকা দিতে না আসে সে ব্যাপারেও সর্তক থাকতে হবে।

জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন- আক্রান্তের হার বেশি হওয়ায় জেলার পোরশা উপজেলা কে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল আসছে। যা থেকে ১৭ হাজার ৭৮০ জন যারা ৫-৫৯ মাস বয়সি শিশুকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে আগামী ঈদুল পর্যন্ত। জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫-১০ মাস।

তিনি বলেন- ৫বছর পরপর হামের বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও তা করা হয়য়নি।নিয়মিত হামের টিকা দেওয়া হলেও বুস্টার ডোজ না দেওয়ার এর হামের প্রভাব বিস্তারের কারণ হতে পারে। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে।

এদিকে অভিভাবকরা তাদের সন্তানদের সুস্থ রাখতে টিকা দিতে হাসপাতালে ছুটে এসেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️