নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকলনবীশদের সিন্ডিকেট-অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না নকল

নকলনবিসদের সিন্ডিকেটের কালো থাবায় দিশেহারা হয়ে পড়েছে সেবাগ্রহীতারা। সরকার নির্ধারিত ফি থেকে বেশি নিজের তৈরী আইন করে ইচ্ছেমতো ফি নির্ধারণ করে নকল দলিল দিচ্ছেন নকলনবিশরা

নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকলনবীশদের সিন্ডিকেট-অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না নকল

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসের নকলনবিসদের সিন্ডিকেটের কালো থাবায় দিশেহারা হয়ে পড়েছে সেবাগ্রহীতারা।

সরকার নির্ধারিত ফি থেকে বেশি নিজের তৈরী আইন করে ইচ্ছেমতো ফি নির্ধারণ করে নকল দলিল দিচ্ছেন নকলনবিশরা। অভিযোগ রয়েছে দলিলের নকল প্রতি নেওয়া হচ্ছে ২০০০ থেকে ২৫০০ হাজার টাকা পর্যন্ত। কেন এত টাকা লাগছে জানালে নকলনবিশরা বলছেন সাবরেজিস্টারের নির্দেশে বেশি টাকা নেওয়া হচ্ছে। সাবরেজিস্ট্রার বাড়তি অর্থ নিজ পকেটে রাখছেন এমন প্রশ্ন তুলেছেন নকল নিতে আসা সেবাগ্রহীতারা।

অফিস সূত্রে জানা গেছে, সরকারি বিধি মতে, দলিলের নকল নিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্ট্যাম্প শুল্ক, জি (এ), জি জি-র মাধ্যমে ৩০০ শব্দের ৩৬ টাকা হিসেবে দলিল ভেদে টাকা নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে ২হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত। 

ভুক্তভোগী শাহজাহান শাজু বলেন, আমি ৫ টি দলিলের নকলের জন্য আবেদন করলে নকলনবিশ রাশেদুল (রাসেল) ১০ হাজার টাকা দাবি করে। কেন এত টাকা লাগবে জানালে তিনি বলেন, এর থেকে কম টাকায় দেওয়া সম্ভব না। সাবরেজিস্টার স্যারের নির্দেশ রয়েছে। পরে সাবরেজিস্টার বরাবর একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহজাহান শাজু।

সাবরেজিস্টার শাকিল আহমেদ বলেন, নকল প্রতি অতিরিক্ত টাকা আদায়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️