চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামের আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার আনারুল ইসলাম চর-অনুপনগর নতুন মুসলিমপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।




