চাঁপাইনবাবগঞ্জে ১৮০ রোগীর মাঝে চেক বিতরণ

১৮০ জন দুস্থ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ৯০ লাখ টাকা দেয়া হচ্ছে। প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা করে

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ রোগীর মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮০ জন দুস্থ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ৯০ লাখ টাকা দেয়া হচ্ছে। প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা করে।

এর মধ্যে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩০ জনের মধ্যে প্রধান অতিথি হিসেবে ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সমাজসেবা অফিসার ফিরোজ কবির।

উপপরিচালক উম্মে কুলসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩০ জন ছাড়াও সদর উপজেলার ৩২ জন, শিবগঞ্জ উপজেলার ৬০ জন, গোমস্তাপুর উপজেলার ২৬ জন, নাচোল উপজেলার ১৮ জন ও ভোলাহাট উপজেলার ১৪ জন জটিল রোগে আক্রান্ত দুস্থ অসহায় মানুষের মধ্যে উপজেলা সমাজসেবা অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় চেকের মাধ্যমে বাকি টাকা বিতরণ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️