চাঁপাইনবাবগঞ্জে নবনির্মিত রাস্তা উদ্বোধন

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান সহজতর করাই এ ধরনের প্রকল্পের মূল লক্ষ্য।
এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে নির্মিত এ রাস্তাটি চালুর ফলে স্থানীয় বাসিন্দা, সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং শিশু পরিবারের সদস্যদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। স্থানীয়রা এই অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করে জানান, নতুন রাস্তাটি এলাকার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




