বগুড়ায় স্যান্ডেলের তলায় মাদক পাচারকালে ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় স্যান্ডেলের তলায় মাদক পাচারকালে ইয়াবাসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় স্যান্ডেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে মাদক পাচারকালে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার ব্যক্তি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ফজলুর রহমান প্রামানিক এর ছেলে ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান,আজ রবিবার (৩ মে) বেলা সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এইচ-৪ সিটে বসা টিকিটবিহীন যাত্রী ফরিদুল ইসলামের দেহ ও পরিহিত স্যান্ডেল তল্লাশি করে দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️