পাবনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাবনা প্রতিনিধি:‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’—এই স্লোগানকে সামনে রেখে পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে|

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) সকালে পাবনা নার্সিং কলেজের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়| এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বর হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়|
উক্ত আয়োজনে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং পাবনা জেনারেল হাসপাতালের সহকারী (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. জাহেদী হাসান রুমী| এছাড়াও পাবনা নার্সিং কলেজের অধ্যক্ষ জীবননেছা’র নেতৃত্বে কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন| শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে মানবসেবায় নার্সদের অসামান্য অবদান ও তাদের অধিকার নিয়ে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়| আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবার
অবিচ্ছেদ্য অংশ হিসেবে নার্সরা অত্যন্ত কঠিন ও প্রতিকূল পরিবেশেও ˆধর্য্য এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন| দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত রোগীদের সেবা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের ¯স্বাস্থ্য সেবা উন্নয়নে তাদের ভূমিকা | বক্তারা অত্যন্ত আক্ষেপের সাথে উল্লেখ করেন যে, সম্মুখসারির এই সেবাকর্মীরা নিরলস কাজ করে গেলেও অনেক ক্ষেত্রে তারা অবহেলা ও পেশাগত হয়রানির শিকার হন|
বক্তারা নার্সদের যথাযথ সুরক্ষা ও সামাজিক সম্মান নিশ্চিত করার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে তাদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন| দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নার্সদের পেশাগত অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান|




