‎মাধবপুরে চিহ্নিত মাদক কারবারি সাকিবসহ গ্রেফতার-৪

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

‎মাধবপুরে চিহ্নিত মাদক কারবারি সাকিবসহ গ্রেফতার-৪

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাতে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎সোয়াবই গ্রামের বাসিন্দা সাকিবের সঙ্গে আরও তিনজন- জুনাইদ, জাবেদ ও নয়নকেও ওই অভিযানে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের সদস্যরাও।

‎বিজিবি সূত্রে জানা যায়, সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা, ফেনসিডিল, বিদেশি মদ, ৪টি মোটরসাইকেল, মোবাইল ফোন, ৩টি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়।

‎বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র এবং চাঁদাবাজির মামলা রয়েছে। সীমান্ত এলাকায় তার একটি সক্রিয় অপরাধী চক্র রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️