কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা নতুন কিছু নয়। ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান ৪৬০০০ মানুষ। তবে এবার দেশটিতে অদ্ভুত এক ঘটনা ঘটেছে।

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের
সংগ্রহীত ছবি

গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা নতুন কিছু নয়। ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান ৪৬০০০ মানুষ। তবে এবার দেশটিতে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশ জানায়, ২৮ বছর বয়সী পুণিত নামের ওই কৃষক ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন।

ঘটনাটি বর্ণনা দিতে গিয়ে পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।

এলাকাবাসীরা জানায়, ওই সময় সাপটি ঘটনাস্থলেই মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন।

চিকিৎসক শের সিং বলেন, ‘রাতে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা তাকে অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।

গ্রামজুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে। তবে এভাবে সাপে কামড় দেওয়ার মতো দুঃসাহস ও বিপদজনক পদক্ষেপ সম্পকে পুণিত বলেন, ‘আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।’

চাঁপাই প্রেস/সূত্র- নিউজ ১৮

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️