চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় পারভিন বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় পারভিন বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের মমিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূ ওই ইউনিয়নের শুক্রাবাড়ি গ্রামের সুমন আলীর স্ত্রী।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌডালা ইউনিয়নের মমিনপাড়া বেনীচক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে কাঠ নামানো হচ্ছিল। সেখান দিয়ে আরেকটি ট্রাক আসছিল। এমন সময় একটি যাত্রীবাহী রিকশাভ্যান সেখানে ঢুকে পড়ে। এতে চলন্ত ওই ট্রাকের ধাক্কায় রিকশাভ্যানের আরোহী পারভিন বেগম ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা দিয়ে ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকসহ তার সহযোগী শিশুকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️