শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নবীগঞ্জের রুহুল আমীন 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সাফল্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নবীগঞ্জের রুহুল আমীন 
ছবি চাঁপাই প্রেস

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সাফল্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।

‎গত রবিবার (৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আত্মহত্যা প্রতিরোধ ও দাঙ্গা প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালা শেষে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ইউএনও রুহুল আমীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

‎জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মশালায় হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎নবীগঞ্জ উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করে প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও রুহুল আমীন। তার নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

‎সম্মাননা প্রাপ্তির পর ইউএনও রুহুল আমীন বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করা সরকারের একটি অঙ্গীকার। নবীগঞ্জে এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। এই অর্জন নবীগঞ্জ উপজেলার মানুষের সম্মিলিত সাফল্য।

‎তিনি আরও বলেন, “সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু নাগরিক অধিকারের সুরক্ষা নয়, বরং জাতীয় উন্নয়নের জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের অন্যতম ভিত্তি।

‎কর্মশালায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন জোরদার এবং দাঙ্গা প্রতিরোধে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তাদের মতে, নবীগঞ্জের এই সাফল্য জেলার অন্যান্য উপজেলাকেও অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️