ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি : শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও একই দিনে উপজেলার বইলরের ধরিয়ার খাল(দরার খাল) খনন কাজের উদ্বোধন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন,জেলা প্রশাসক, এস এস এফের সদস্য ও পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তারা মিটিং শেষে খাল খননের জায়গা ও নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেন।

এর আগে কয়েক ধাপের প্রস্তুতি মিটিংয়ে জানানো হয়েছিল জয়ন্তীর অনুষ্ঠান ২১ মে শুরু হয়ে ২৫ মে পাঁচদিনব্যাপী হবে। এখন তা দুইদিন কমে ২৩ মে শুরু হয়ে ২৫ মে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা সহ ত্রিশালের নজরুল একাডেমি মাঠ, নজরুল অডিটোরিয়াম, নজরুল মঞ্চ, কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের সড়ক সংস্কার এবং সাজসজ্জার কাজ পুরোদমে চলমান রয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে রঙের প্রলেপ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব বিরাজ করছে। নজরুল জন্মজয়ন্তী ঘিরে ত্রিশালের মানুষের প্রতিটি ঘরে বইছে আনন্দের জোয়ার। নজরুল জন্মজয়ন্তীর পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনে প্রতিটি ঘরে আত্নীয় স্বজনের জন্য পরিবার নিচ্ছে বাড়তি প্রস্তুতি।

জানাগেছে, প্রধানমন্ত্রী ত্রিশালকে নজরুল সিটি ঘোষনা করবেন। ত্রিশালবাসী উনার কাছে দাবী হিসেবে চাইবেন ময়মনসিংহ বিভাগের বিমানবন্দর যেন ত্রিশালেই হয়। কবি নজরুলের নামে মেডিকেল কলেজ হাসপাতালসহ ত্রিশালকে শিল্প এলাকা হিসেবে ঘোষনা। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️