‎মাধবপুরে গাড়ি দুর্ঘটনায় যুবক নিহত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হিমেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন

‎মাধবপুরে গাড়ি দুর্ঘটনায় যুবক নিহত

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হিমেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কের ধর্মঘর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল উপজেলার সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হরষপুর আনন্দগ্রামের এনায়েতুল্লাহ (২২)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল ও এনায়েতুল্লাহ গাড়ি চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

‎কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি এবং অভিজ্ঞতার অভাবের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️