ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে বরিশাল-ঢাকা মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে বরিশাল-ঢাকা মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

বরিশাল প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের নিরাপদ ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে গৌরনদী হাইওয়ে থানা, মডেল থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী।

এ প্রেক্ষাপটে সদ্য যোগদানকৃত বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বিকেল ও বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকাও ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, আগের তুলনায় এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ও যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু সহ অন্যান্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️