মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 আজ রোববার বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শাশ্বতী শীল,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাংবাদিক এম এ হাকিম,শরীফ স্বাধীন,আরাফাত হোসেন প্রমুখ। 

প্রেস ব্রিফিং এ জানানো হয়,আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী সারাদেশে ভূমি সেবা মেলা হবে। এ মেলায় ই- নামজারী সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসি আর, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি,সরাসরি গন শুনানি ও অভিযোগ গ্রহন,ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইনে নমুনা পরামর্শ প্রদান করা হবে। 

প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়,জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতন বৃদ্ধি করা এবং সহজ স্বচ্ছ ও হয়রানিমূলক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্যে বর্তমানে জনগণ ঘরে বসেই অনেক ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। 

জেলা প্রশাসন মাগুরা এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️