প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি ব্যবসায়ী মোঃ গোলাম আজম।

প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকার গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি ব্যবসায়ী মোঃ গোলাম আজম।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের চৌমাথায় খবরবাড়ী টুয়েন্টিফোর ডটকম পত্রিকা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে গোলাম আজম জানান,পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের খাসার বাজার এলাকার জনাব আলী ও তার স্ত্রী মাজেদা বেগমের মালিকানাধীন জমি তিনি ৭ লাখ টাকা জামানত এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়ার শর্তে ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে "সজীব বেকারী" প্রতিষ্ঠা করেন।

পরে পারিবারিক কারণে ব্যবসা প্রতিষ্ঠান বেকারি বিক্রির সিদ্ধান্ত নিলে জমির মালিক জনাব আলী নিজেই ক্রেতা হিসেবে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার ভিত্তিতে ৩৪ লাখ ১ হাজার ৪৮৮ টাকায় চুক্তি সম্পাদিত হয়। এর মধ্যে ৩ লাখ টাকা নগদ প্রদান করা হলেও অবশিষ্ট টাকা ২০২৩ সালের ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে একটি চেক প্রদান করা হয়।

তবে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা অনাদায়ী থেকে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ জানুয়ারি আইনগত নোটিশ দেওয়া হলেও জনাব আলী কোনো সাড়া দেননি। ব্যাবসায়ী গোলাম আজম ২০২৪ সালের ১০ মার্চ পলাশবাড়ী আমলী আদালতে সিআর মামলা (নং-৭৯/২০২৪) দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা চলমান থাকা অবস্থায় আসামী জনাব আলী এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে তাকে নানাভাবে চাপ সৃষ্টি করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️