‎হবিগঞ্জে ইটের আঘাতে বড় ভাই নিহত-ছোট ভাই গ্রেফতার

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

‎হবিগঞ্জে ইটের আঘাতে বড় ভাই নিহত-ছোট ভাই গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাব-৯ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. ওবায়েদ মিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লাখাই উপজেলার বামৈ পশ্চিম পাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

‎র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২ জানুয়ারি পারিবারিক জমিতে ঘর নির্মাণ নিয়ে বড় ভাই জুনাইদ মিয়া ও পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়েদ মিয়া ইট দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুনাইদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

‎ঘটনার পর লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওবায়েদ মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-৯–এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ দমনে র‌্যাব-৯ সবসময় সক্রিয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️