লালমনিরহাট সীমান্তে ভারতীয় গাঁজাসহ নারী আটক

লালমনিরহাট সীমান্তে ভারতীয় গাঁজাসহ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রুবিনা খাতুন (৪০) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা। তিনি আকুল উদ্দিনের স্ত্রী।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করে রুবিনা খাতুনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় সাত হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক নারী ও উদ্ধার করা গাঁজা লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️