শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের আয়োজনে ধর্মীয় নেতাদের তিন দিন প্রশিক্ষণের সমাপনী

শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের আয়োজনে ধর্মীয় নেতাদের তিন দিন প্রশিক্ষণের সমাপনী

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা সহিংসতা বাল্য বিয়ে প্রতিরোধ ও মোকাবেলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসের হাট নামক স্থানে একটি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতগণ অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে গত ৫ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ৭ মে (বৃহস্পতিবার) শেষ হয়।

কলমদর আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী ও পাঁকাটোলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসেত এর সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল এর সঞ্চালনায় প্রশিক্ষণটি সমন্বয় করেন। তিন দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) তনয় কুমার, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম ওয়াহিদুজ্জামান ও বিনোদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রশিক্ষণে বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম ওয়াহিদুজ্জামান বলেন, বাল্য বিবাহের কারণেই সন্তান প্রসবে বেশির ভাগ জটিলতা সৃষ্টি হয়। শিবগঞ্জ থানার এসআই তনয় বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে। বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে। প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে ইমাম ও পুরোহিতদের নিকট থেকে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে উপস্থিত ইমামদের অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️