চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি-কুখ্যাত মাদক কারবারি ফয়সলের বিরুদ্ধে আদালতে মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল আকরাম রানাকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি-কুখ্যাত মাদক কারবারি ফয়সলের বিরুদ্ধে আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল আকরাম রানাকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মামলাটি দায়ের করেন দৈনিক মতপ্রকাশ ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি জুয়েল আকরাম রানা। আদালত মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক জুয়েল আকরাম রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মাদক চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। এরই ধারাবাহিকতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ফয়সল।

অভিযোগে বলা হয়, গত ৫ জুন সকাল ১১টার দিকে চুনারুঘাট পৌর শহরের বাল্লা সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে ফয়সল ও তার সহযোগীরা জুয়েলের পথরোধ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেন। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ফয়সল মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুনারুঘাট থানার মামলা নং ০৩/২০৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৭(খ)/২১ ধারায় এবং মামলা নং ২৫/২৯২, দণ্ডবিধির ৪৪৪/৪৪৮/৪২৭/৩২৩/৩০৭/৩৮০/৫০৬(২)/৩৫৪/৩৪ ধারায় মামলা রয়েছে।

জুয়েল আকরাম রানা বলেন, ‘‘আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। ফয়সলের মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের খবর প্রকাশ করাতেই সে ক্ষিপ্ত হয়ে এই জঘন্য আচরণ করেছে। আমি ন্যায়বিচার চাই।’’

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️