চুয়াডাঙ্গায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মাঠে বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী ও প্রযুক্তি প্রদর্শন করা হয়।
মঙ্গলবার(১৬ জুন) বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা হলরুম কংগ্রেস সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষকদের নিয়ে গঠিত ১২টি স্কুলের কৃষকরা পার্টনার কংগ্রেসের অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সামসুন নাহার।
দিনব্যাপী পার্টনার কংগ্রেসে ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন।




