‎নবীগঞ্জ কুশিয়ারা নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে রবিবার বিকেলে নিখোঁজ হওয়া এক বালু শ্রমিকের লাশ সোমবার সকাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎নবীগঞ্জ কুশিয়ারা নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে রবিবার বিকেলে নিখোঁজ হওয়া এক বালু শ্রমিকের লাশ সোমবার সকাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎নিহত শ্রমিক মো. গোলাম রাব্বি (৩২), বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৩টার দিকে ওয়াহিদ এন্টারপ্রাইজের কাজে ব্যবহৃত সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা দিয়ে নদীতে বালু উত্তোলন চলছিল। নৌকার নিচে ফাটল দেখা দেয়ায় গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য পানিতে নামেন। কিছুক্ষণ পর তিনি স্রোতের মধ্যে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালান, কিন্তু তাকে পাওয়া যায়নি।

‎নিহতের লাশ উদ্ধার প্রসঙ্গে ফায়ার সার্ভিসের কর্মী ফখরুল ইসলাম বলেন, “অন্ধকারের কারণে রাতের সময় নদীতে অভিযান ঝুঁকিপূর্ণ ছিল। সোমবার সকাল ৯টা থেকে পুনরায় অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম অভিযোগ করেছেন,দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।

‎ওয়াহিদ এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহিদুল করিম চৌধুরী জানান, “আমরা তিন দিন ধরে বালু উত্তোলন বন্ধ রেখেছি। এখানে আমাদের কোনো শ্রমিক নিখোঁজ হওয়ার প্রশ্নই আসে না।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সুরতহাল তৈরি করেছি এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️