‎হবিগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা ‎

‎হবিগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎হবিগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে অনুষ্ঠিত কল্যাণ সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।  

‎সভায় জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের কর্মপরিস্থিতি, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার জেলা পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়াও জেলার অফিসার ও ফোর্সদের দায়িত্বপরায়ণতা ও বিভিন্ন কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য পুরস্কার প্রদান করা হয়। বিশেষভাবে শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা দেওয়া হয়।

‎কল্যাণ সভার পর জেলা পুলিশ কার্যালয়ে সেপ্টেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি ও পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল কর্মকর্তারা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️