চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই শিশু ও এক নারী নিহত

শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে পৃথকস্থানে ৩ জনের মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই শিশু ও এক নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে পৃথকস্থানে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২জন শিশু ও একজন নারী।

মৃতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা গ্রামের সুভাষ বোকত এর স্ত্রী ববি বোকত (২২), শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় মোসাঃ কবিতা খাতুন (১১)। শুক্রবার (৭ জুন) দুপুরে আম কুড়ানোর সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুল ইসলাম আজু জানান, শুক্রবার বেলা তিনটার দিকে মৃত ববি তার বাড়ির সামনের একটি আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত আরম্ভ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।

মৃত মহিলার শশুর ফাষ্টো বোকত জানান, দুপুরে খাবার পরে তার ছেলের বউ বাড়ির সামনের আম বাগানে একটি খাটলার পাশে দাঁড়িয়েছিল এ সময় বজ্রপাত হলে বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে শিশু মোসাঃ কবিতা খাতুন (১১) মারা যায়। অন্যদিকে ভোলাহাটে,আম বাগানে ঝড়বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ১০ বছরের শিশু আমেনা খাতুনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির পিতা এসলাম আলী জানান, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি আমবাগানে তার কন্যা আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়দের সহায়তায় তিনি আমেনাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️