এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, উপস্থিত ছিলেনএনপিএস-এর সভাপতি মনির হোসেন, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি বুলবুল আহম্মেদ,সহ-সভাপতি সাইফুল আলম তুহিন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু- রায়হান সিথিল অর্থ সম্পাদক প্রেসক্লাব ত্রিশাল,সাংবাদিক মশিউর রহমান রাজিব , মোহাম্মদ আলী সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তি বর্গ ও গণমাধ্যমকর্মীরা।আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মজিবর রহমান।

ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা দেশের অগ্রগতি, মানবকল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।

পরিশেষে, উপস্থিত সকল অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসিত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️