চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় যুবলীগ নেতা আটক

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির পিছনের বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়

চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় যুবলীগ নেতা আটক

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির পিছনের বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আসমান চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত জাহানবক্সের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) হোসেন আলীসহ পুলিশের বিশেষ দল পৌর এলাকার রেলপাড়ায় অভিযান চালিয়ে আসমানকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সিরাজুল ইসলাম আসমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। এ মামলায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️