চুয়াডাঙ্গায় মলত্যাগ করানোর পর পাওয়া গেল স্বর্ণের ৬টি বার

জীবননগর পৌরশহরের থানা মোড়ে অভিযান চালিয়ে রাজ রকি (৩২) নামের এক যুবককে আটকের পর ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিজিবি

চুয়াডাঙ্গায় মলত্যাগ করানোর পর পাওয়া গেল স্বর্ণের ৬টি বার

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-জীবননগর পৌরশহরের থানা মোড়ে অভিযান চালিয়ে রাজ রকি (৩২) নামের এক যুবককে আটকের পর ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিজিবি। প্রথমে ওই যুবক কিছু স্বীকার না করলেও মলত্যাগ করানোর পর তার মলদ্বার দিয়ে বের হয়ে আসে স্বর্ণের ৬টি বার। যার ওজন ৭২৮.৯৬ গ্রাম।

আটক রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।সোমবার (১৭ই মার্চ ২০২৫) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির টহল দল জীবননগর থানা মোড় থেকে গয়েশপুর গ্রামের রাজ রকি নামের এক ব্যক্তিকে আটকের পর জীবননগর ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে।উক্ত ব্যক্তি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তাকে মলত্যাগ করানো হলে মলদ্বার থেকে দুটি কসটেপ প্যাচানো পোটলা বের হয়ে আসে। উক্ত পোটলা দুটি খোলা হলে ৬টি স্বর্ণের বার প্রাপ্ত হয় বিজিবি।

যার ওজন ৭২৮.৯৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ৮৭ লক্ষ ৪৮ হাজার ৬৮০ টাকা।এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️