‎হবিগঞ্জে ডেভিল হান্ট অভিযানে জুলাই যোদ্ধা আটক-থানা ঘেরাওয়ের পর মুক্তি

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মীকে আটক করে পরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ

‎হবিগঞ্জে ডেভিল হান্ট অভিযানে জুলাই যোদ্ধা আটক-থানা ঘেরাওয়ের পর মুক্তি

স্বপন রবি দাশ হবিগঞ্জ:‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মীকে আটক করে পরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ।

‎ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা মো. আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে পুলিশ গ্রেফতার করে। নয়নের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

‎শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের নেতৃত্বে ছাত্র ও জনতা শায়েস্তাগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেন, নয়ন কোনো অপরাধী নন; তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় “জুলাই যোদ্ধা” এবং তাঁকে মিথ্যা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।

‎মাহদী হাসান বলেন, “গ্রেফতার হওয়া নয়ন আমাদের আন্দোলনের প্রথম সারির একজন কর্মী। তাঁকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”টানা অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল ৩টার দিকে এনামুল হাসান নয়নকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।

‎এ ঘটনায় স্থানীয় ছাত্রসমাজ ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, “ডেভিল হান্ট” নামে অভিযানের আড়ালে আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে নিরীহ নাগরিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, “আমরা ধারণা করেছিলাম, নয়ন ছাত্রলীগের কমিটিতে আছে। পরে যাচাই করে দেখা যায়, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️