‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষক রূপজিত করের মৃত্যু

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষক রূপজিত করের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোর সাতটার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রূপজিত কর রাজু উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। তিনি মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজু কর তাঁর চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার জন্য মিরপুর বাজারে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরেন। পরে এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে হাঁটতে বের হন। সকাল সাতটার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

‎এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ঘটনার পর মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি আজকের নির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️