‎ট্রান্সমিটার বিস্ফোরণে অন্ধকারে হবিগঞ্জ

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় ১৫ ঘণ্টা ধরে।

‎ট্রান্সমিটার বিস্ফোরণে অন্ধকারে হবিগঞ্জ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় ১৫ ঘণ্টা ধরে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়।

‎ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

‎শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, হঠাৎ একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। এতে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

‎হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ করে যাচ্ছি।

‎প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে কারিগরি ত্রুটিকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে।

‎বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানাতে পারেননি কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️