‎হবিগঞ্জে ৪ আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন ১৯ বৈধ-১০ বাতিল ‎

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ জেলার ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই

‎হবিগঞ্জে ৪ আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন ১৯ বৈধ-১০ বাতিল  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ জেলার ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।

‎ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন নেতৃত্বে সকাল ১০টা থেকে কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তা।

‎জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,হবিগঞ্জ জেলার ৪ টি আসনে মোট ২৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।

‎হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত কাজী তোফায়েল আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে স্ট্যাম্পে হলফনামা ও স্বাক্ষরের অনুপস্থিতির কারণে।

‎হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ। আফছার আহমদ (স্বতন্ত্র), লুকমান আহমদ তালুকদার (বাসদ) ও মো. নোমান আহমদ সাদীক (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়ন বাতিল হয়েছে ভোটার তালিকা অসম্পূর্ণতা, হলফনামায় তথ্য গোপন ও আবেদন ত্রুটির কারণে।

‎হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। মো. শাহিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) বাতিল হয়েছেন আবেদন ত্রুটিপূর্ণ, স্বাক্ষর ও তথ্যগত গড়মিল এবং আয়কর রিটার্ন অনুপস্থিতির কারণে।

‎হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ। বাংলাদেশ মুসলিম লীগ, সাংস্কৃতিক মুক্তিজোট, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দলীয় অসঙ্গতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে বাতিল করা হয়েছে।

‎জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️