‎শান্তিপূর্ণভাবে পবিপ্রবির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

‎শান্তিপূর্ণভাবে পবিপ্রবির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশের ৯টি কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়।

‎পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমান এবং প্রক্টর প্রফেসর আবুল বাসার খান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ ও প্রকাশনা) মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️