চুয়াডাঙ্গায় একতা মুরগি ফার্মে শিয়ালের তাণ্ডব মারা গেল ৫৫০ মুরগি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে একতা মুরগি ফার্মে শুক্রবার ভোররাতে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। গভীর রাতে খামারে শিয়াল ঢুকে তাণ্ডব চালায়

চুয়াডাঙ্গায় একতা মুরগি ফার্মে শিয়ালের তাণ্ডব মারা গেল ৫৫০ মুরগি

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে একতা মুরগি ফার্মে শুক্রবার ভোররাতে ঘটেছে ভয়াবহ এক ঘটনা।

গভীর রাতে খামারে শিয়াল ঢুকে তাণ্ডব চালায়, এতে প্রায় ৫৫০টি মুরগি মারা যায়। হঠাৎ এমন ক্ষতিতে খামার মালিক এখন চরম দুশ্চিন্তায় ও মানসিকভাবে বিপর্যস্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, একতা মুরগি ফার্মের মালিক প্রতিদিনের মতো শুক্রবার ভোরে খামারে গিয়ে দেখেন মর্মান্তিক দৃশ্য। খামারের ভেতর শিয়াল ঢুকে বহু মুরগিকে ছিন্নভিন্ন করে ফেলেছে। পরে গণনা করে দেখা যায়, আনুমানিক ৫৫০টি মুরগি মারা গেছে।

খামার মালিক শোকে বিহ্বল হয়ে জানান, এই মুরগিগুলোই ছিল আমার আয়ের প্রধান উৎস। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব জানি না।তার মতে, এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এই ঘটনার পর বোয়ালমারী এলাকার অন্যান্য খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা খামারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারি বা বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর জন্য।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️