তেল না পেয়ে সড়ক অবরোধ,দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

তেল না পেয়ে সড়ক অবরোধ,দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের দুই ঘন্টা সড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সড়ক অবরোধের ফলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। দীর্ঘ দুই ঘন্টার সড়ক অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।

স্থানীয় সূত্র জানায়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইসলামপুরের ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল বিক্রি করা হবে খবরে শেষরাত থেকেই সেখানে ভিড় জমান চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় অপেক্ষমাণ চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে পাম্পের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, 'ঝর্ণা ফিলিং স্টেশনের তেল দেওয়া হচ্ছে' ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকে ওই ফিলিং স্টেশনের সামনে জমায়েত হন চালকরা। মূলত এটা এক ভুল বোঝাবুঝির ফল। সড়ক অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️